চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাঈম মিয়াজীর দাদী অহিদুন নেছা (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি …… রাজিউন)।
সোমবার দুপুর ১২.৩০ মিনিটে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর নাউরী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর উত্তর নাউরী কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
মরহুমের ছেলে ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াছ মিয়াজী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সাংবাদিক মো. নাঈম মিয়াজীর দাদী অহিদুন নেছার মৃত্যুতে মতলব উত্তর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।