শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে সড়কের বেহাল দশায় বিপন্ন জনজীবন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের পশ্চিম সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে বালীথুবা ওদুদিয়া মাদ্রাসার রাস্তাটির বেহাল দশা। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই কাচা রাস্তাটি পাকাকরণের দাবি দীর্ঘদিনের।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর উন্নয়নে নজর না দেয়ায় রাস্তাটি এখন পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এ গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে ওই এলাকার বালীথুবা, মাছিমপুর, কামাল পুর,ঘড়িহানা,সানকি সাইর সহ ৫ গ্রামের মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই কাদা এবং গর্তের কারণে এবং দিঘীরপাড়ের ৪শত ফুট রাস্তা ভেঙ্গে এতটা শুরু হয়ে গেছে যে রাস্তাটি দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে মানুষের চলাচলই কঠিন হয়ে পড়ে।

এছাড়া শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে ওই পথে লোক চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পায়ে হেঁটে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে। রাস্তাটি এতই অসমতল ও এবড়োথেবড়ো যে, সন্ধ্যার পর একটু অন্ধকারে হেঁটে চলাচল করতে হোঁচট খেতে হয়। তাই অনেক সময় এ রাস্তা এড়িয়ে অনেকে ঘুরে অন্য পথে চলাচল করে। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামত বা এর উন্নয়নে কোন কাজ করা হয়নি।

এব্যাপারে এলাকাবাসিরা জানান, রাস্তাটি পাকা করার জন্য বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হয়েছে। তারপরও রাস্তাটির কোন কাজ হচ্ছে না। সারাদেশের সবজায়গায় উন্নয়ন হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ রাস্তাটির কোন উন্নয়ন হচ্ছে না।

ওই এলাকার অটোরিক্সা চালক ইউনুস বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় অনেক কাদা হয়। এই কাদার মধ্যে দিয়ে হেঁটে চলাচল করাই অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে অটোরিক্সা নিয়ে অনেক কষ্ট করে চলাচল করতে হয়। অনেক অসুস্থ রোগীদের হসপিটালে নিতে অনেক কষ্ট বোধ করতে হয়। সড়কটির বেহাল দশা গত ৭-৮ বছর ধরে। বছরের পর বছর বেহাল দশায় থাকা সড়কটি পাকা করনের দাবি করছেন এলাকাবাসী


এই ক্যাটাগরির আরো সংবাদ