শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন ৫৫ জন

রিপোটারের নাম / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

‘এসডিজি অর্জনের জন্য জনপ্রশাসনের সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বিভিন্ন খাতের মোট ৫৫ জন বিদ্বান ব্যক্তি প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন।

বৃহস্পতিবার জারি করা এক গেজেটে বলা হয়েছে, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মাস্টার্স কোর্সের ৪০ জন এবং পিএইচডি কোর্সের ১৫ জন প্রার্থী এই বৃত্তি পাবেন।

এই বৃত্তি পেতে প্রতিটি আবেদনকারীকে প্রথমে তাদের নিজস্ব সক্ষমতা অনুসারে বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে ভর্তি হতে হবে।

ভর্তি নিশ্চিত হয়ে গেলে, তবেই কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

অন্যদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাবাতনিক স্কুল অফ গভর্নমেন্টে মাস্টার অফ পাবলিক পলিসি (এমপিপি) অধ্যয়নের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে ‘প্রধানমন্ত্রীর ফেলোশিপ’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার তিনি বলেন, আমাকে ফেলোশিপ প্রদানের জন্য আমি জিআইইউ-র কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, অক্সফোর্ডে পড়াশোনা করার সুযোগ তার আজীবনের স্বপ্ন পূরণ।

ব্যারিস্টার ফরহাদ তার নেতা ও অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত আড়াই বছর ধরে তার সেবা করা সুযোগ লাভ আমার পরম সৌভাগ্যের বিষয়।

ফরহাদ আরও বলেন, তিনি তার পথপ্রদর্শক এবং পরামর্শদাতা সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে সর্বদা ক্রমাগত উন্নতি করতে এবং ‘আমার সেরা সংস্করণ’ হতে উৎসাহিত করেছেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন। এই নিয়োগের আগে তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সঙ্গে বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণের কাজ করেছেন।

২০১৫ সালে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদক করা হয় এবং এরপর তিনি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও প্রচার বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি হংকং বিশ্ববিদ্যালয় (সম্পূর্ণ বৃত্তি প্রাপ্ত) থেকে এলএলএম (মানবাধিকার) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ