শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

চাঁদপুরে লকডাউন অমান্য করায় ৪৪ যুবক আটক

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

চাঁদপুরে সরকারঘোষিত কঠোর লকডাউন না মেনে অযথা ঘোরাফেরা করায় ৪৪ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের পর্যটনকেন্দ্র বড়স্টেশনসহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়।

জানা যায়, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, লকডাউন নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কিন্তু এর পরেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে অযথা ঘোরাফেরা করছেন। আজকে ৪৪ যুবককে আটক করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। আগামীতেও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড, আক্কাস আলী স্কুলের মাঠ ও চাঁদপুর প্রেসক্লাবসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খেলাধুলা ও আড্ডারত যুবকদের আটক করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ