শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

চালু হচ্ছে চাঁদপুর টু কক্সবাজার বিআরটিসি এসি বাস

নিজস্ব প্রতিবেদক / ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি এসি বাস চালু হচ্ছে চাঁদপুর টু কক্সবাজার।

আগামি ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই রুটে বাস চলাচল শুরু হবে। ওইদিন সকাল ১০টায় বাস সার্ভিসের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

এই সার্ভিসটি চালু হলে চাঁদপুর টু কক্সবাজার ভ্রমণপিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চাঁদপুর ভ্রমণে আসবেন অনেকে। বিশেষ করে চাঁদপুরবাসীর কক্সবাজার ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে।

জানা যায়, প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে এটি ভোরে কক্সবাজার  পৌঁছবে।

এছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে একটি বাস চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। চট্টগ্রামে যাত্রা বিরতি দিয়ে বাসটি রাতে চাঁদপুর এসে পৌঁছবে।

কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ফেরদৌস খান জানান, এই সার্ভিসে জনপ্রতি যাওয়া/আসা একবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮শ’ টাকা। চাঁদপুর থেকে থেকে কক্সবাজার যেতে ও সেখান থেকে চাঁদপুর আসতে প্রায় ৭ ঘন্টা সময় লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। টিকেট ও অন্যান্য বিষয়ে জানার জন্য ০১৭১২৮৫৭১৮৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ