শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শাহরাস্তিতে লকডাউন অমান্য করায় ৩ জনকে কারাদণ্ড

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ৩ জনকে কারাদণ্ড ও মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই)উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে চলমান সরকা‌রি বি‌ধি নি‌ষেধ বাস্তবায়‌নে শাহরাস্তি উপজেলার চিখ‌টিয়া ব্রীজ (রিভার ভিউ ও খেয়াঘাট ক‌ফি হাউ‌জের সাম‌নে), শোরসাক উত্তর পাড়া, শোরসাক বাজার, রা‌গৈ মৌলভী বাজার, লোটরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌ক্সি‌কিউ‌টিভ ম‌্যা‌জি‌স্ট্রেট শিরীন আক্তার ।

এসময় সরকারি নিষেধ অমান্য ক‌রে দোকান খোলা রাখায়, অযথা ঘর হ‌তে বের হওয়ায় এবং মু‌খে মাস্ক প‌রিধান না করায় ১৮ জন‌কে ১৫ হাজার ৮০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩ জনকে ০৩ (তিন‌) দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

মোবাইল কোর্ট প‌রিচালনায় সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন শাহরা‌স্তি থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়াসহ সঙ্গীয় পু‌লিশ ফোর্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ