শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মাস্ক না পরলে কঠোর শাস্তি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব‌্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা ও কঠোর শাস্তি দেওয়া হবে।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে মাস্ক পরানোর জন্য আরও কঠোর হচ্ছে সরকার। এজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি, এ সপ্তাহ থেকে আরেকটু শক্ত অবস্থানে যাবো।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ঢাকার বাইরে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে। বোধ হয়, ঢাকা শহরে এখনও পুরোপুরি সতর্ক হয়নি মানুষ। তবে মোটামুটি একটা বার্তা যাচ্ছে যে, জরিমানা হয়ে যাবে ৫০০ টাকা। এখন থেকে সর্বোচ্চ জরিমানা করা হবে। বলেছি, সর্বোচ্চ জরিমানা করতে। তারপরে জেলে যেতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা আর ৭ থেকে ১০ দিন দেখব। তারপর কঠোর শাস্তি দেওয়া হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ