শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংসার খরচ বাঁচাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কথায় আছে, অভাব যখন দরজা দিয়ে ঢোকে প্রেম তখন জানালা দিয়ে পালায়। সেই কথা সত্য বা মিথ্যা যাই হোক না কেন, জীবনে ভালো থাকতে গেলে সংসারে সচ্ছলতা খুব দরকার। তাই আয় অনুযায়ী ব্যয় করার পাশাপাশি সঞ্চয় করা উচিত। সংসারের অপচয়ও কমাতে হবে। একটু কৌশলী হলে বাঁচাতে পারেন সংসারের বাড়তি খরচ।

অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করুন
কোন খাতে কতটা খরচ করবেন তা  ঠিক করে নিন। অতিরিক্ত খরচ করবেন না। আয় বুঝে খরচ করুন। কেউ হয়তো ডিপ ফ্রিজ কিনলো, সেটা হয়তো তার প্রয়োজন। কিন্তু এখন  যদি আপনি তার কেনা দেখে অপ্রয়োজনে একটা ডিপ ফ্রিজ কিনে ফেলেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য বাড়তি খরচ। তাই কারো সাথে অসুস্থ প্রতিযোগিতা করবেন না।

অপ্রয়োজনে খরচ করবেন না
আগে থেকেই সংসারের ব্যয়ের হিসাব ঠিক করে রাখুন। এবার ঠিক করুন কোন কোন খাতে চাইলেই আপনি খরচ কমাতে পারবেন। যেমন, আপনার বাসায় যদি এসি থাকে তাহলে অপ্রয়োজনে সব সময় তা চালিয়ে বিদ্যুতের খরচ কমাতে পারেন।

ব্যয়ের সমতা রাখুন
যদি দুজনেই আয় করেন  তাহলে ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। সংসারের খরচ ভাগ করে নিন। একজনের উপর সব চাপিয়ে দেবেন না। কেউ সংসারে খরচ করলে অন্যজন ঋণ মেটান। প্রয়োজনে আলাদা সেভিংস অ্যাকাউন্ট করে রাখুন। এতে দুজনের সমঝোতায় বাড়তি খরচ অনেকটাই কমাতে পারবেন।

চিকিৎসা খাতে টাকা রাখুন
চিকিৎসার জন্য প্রতিমাসে অবশ্যই কিছু টাকা আলাদা করে রাখবেন। এতে হঠাৎ প্রয়োজন হলে সমস্যায় পড়বেন না।

মাসিক বাজার একসাথে কিনুন
কাঁচা বাজার ছাড়া চাল, ডাল, তেল, লবনসহ বাকি সব কিছু এক মাসের জন্য একবারে কিনে রাখুন। এতে আপনার বারবার বাজারে যাওয়ার জন্য খরচ আর সময় দুটোই বাঁচবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ