শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে আটক ৫

দর্পণ রিপোর্ট / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচ জন পরীক্ষার্থীকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গরমা গ্রামের মো. আব্দুল হামিদ তালুকদারের ছেলে মো. আল মামুন তালুকদার, ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা শিবপুর গ্রামের মোহাম্মদ শাহাব উদ্দিন খন্দকারের ছেলে মো. হামিম, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাঘুটিয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর গ্রামের মহিদ্দিন আহমেদের ছেলে মো. তাকরিম আহমেদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের বিরই গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আনোয়ার হোসেন।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অফিস সহায়ক নিয়োগের লিখিত পরীক্ষা রাজধানীর আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৮ নভেম্বর) এর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় ওই পরীক্ষার্থীদের আচরণ এবং প্রশ্নের প্রদানকৃত জবাবে পরীক্ষকদের সন্দেহ হয়।

এ সময় তাদের গতকালের লিখিত পরীক্ষায় উত্তরকৃত বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেও তার জবাব তারা মৌখিক পরীক্ষার সময় দিতে ব্যর্থ হন। এসময় বোর্ডের সদস্যরা তাদের হাতের লেখা মিলিয়ে দেখেন। উত্তর পত্রে উল্লেখিত হাতের লেখার সঙ্গে তাদের হাতের লেখার অমিল দেখা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী মোহাম্মদ আল মামুন তালুকদার স্বীকার করেন যে, তার লিখিত পরীক্ষা দিয়েছেন জনৈক সৈকত জামান। অপর পরীক্ষার্থী মো. হামিম স্বীকার করেন যে তার পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার মো. কেফায়েত উল্লাহ খন্দকারের ছেলে মো. সুমন খন্দকার।

পরীক্ষার্থী মো. আকরাম হোসেন জানান, লিখিত পরীক্ষায় তার পরিবর্তে ফরিদপুরের নগরকান্দা উপজেলার হারুন মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর অংশ নেয়। পরীক্ষার্থী তাকরিম আহমেদ স্বীকার করে যে ১০ হাজার টাকার চুক্তিতে তার পরীক্ষা দিয়েছে জনৈক ওমর ফারুক। অপর পরীক্ষার্থী মো. আনোয়ার হোসেন স্বীকার করেন বিআরডিবিতে চাকরিরত জনৈক আলমগীর কবির সরকারের মাধ্যমে একজনের সঙ্গে চুক্তি করেন। ঐ ব্যক্তি তার পরীক্ষা দিয়েছে।

  • তথ্যসূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ