শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

কচুয়ায় নিসচা’র নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

‘দক্ষ চালক ভালো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা, আইডি কার্ড, টি-শার্ট ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এ পরিচিত সভার আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রিয়জন হারানোর কষ্ট অনেক কঠিন ও বেদনাদায়ক। আমরা সড়কে দূর্ঘটনায় কারো মৃত্যু কামনা করি না। এক্ষেত্রে নিরাপদ সড়ক চাই কমিটির এ ব্যতিক্রমী আন্দোলনকে স্বাগত জানাই। শুধু আন্দোলন ও প্রচারনা করলে চলবে না, সবাইকে নিয়ম মেনে সচেতন হতে হবে। তাহলে দূর্ঘটনা রোধ সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, মুক্তিযোদ্ধা
আনোয়ার সিকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

এছাড়াও নিহত স্বজন হারানো পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, মো: মিজানুর রহমান, সংগঠনের পক্ষে বক্তব্য দেন, সহ-সভাপতি ডা: সমীর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক ইসমাইল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।

পরে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের উদ্যোগে চালক ও পথচারীদের দূর্ঘটনা রোধে সচেতনতা করার লক্ষ্যে চালকদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ। পরিচিতি সভায় নিরাপদ সড়ক চাই পক্ষে গত দু’বছরে কচুয়ার বিভিন্ন স্থানে নিহত ও আহতদের পরিসংখ্যান উপস্থাপন করা হয়। গত দু’বছরে কচুয়ায় বিভিন্ন সময়ে ১১জন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। নিসচার নেতৃবৃন্দ কচুয়ার সাচার বাজার ও রহিমানগর বাজার যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ মোতায়ন ও সাচার দক্ষিন বাজার, কচুয়া বিশ্বরোড সহ বেশকিছু স্থানে স্প্রীড ব্রেকার স্থাপনের জোর প্রস্তাবনা করেন। এসময় বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বাস চালক ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ