রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভোটাভুটির মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করে এই প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীর। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন দফতর সম্পাদক ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।
আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি এবং ১৫টি পদে হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল সিনেট প্রতিনিধি ও ১৭টি হল সংসদের জন্যও প্যানেল চূড়ান্ত করেছে। সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান আমানউল্লাহ আমান।
প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদা জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অন্যান্য পদে মনোনীতরা হলেন—ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা,তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম,বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সম্পাদক জিসান বাবু,পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ. আর. রাফি খান, সহ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), সদস্য মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।