শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ড. ইউনূসের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই

দর্পণ ডেস্ক / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।

বৈঠকের শুরুতে ড. ইউনূসকে জাপানের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চুক্তিগুলোর আওতায় জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষাবৃত্তি খাতে মোট **১.০৬৩ বিলিয়ন ডলার** প্রদান করবে।

এর মধ্যে: ৪১৮ মিলিয়ন ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিশীলতার উন্নয়ন নীতি ঋণ হিসেবে,৬৪১ মিলিয়ন ডলার জয়দেবপুর–ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল রেলপথ উন্নয়নে,এবং ৪.২ মিলিয়ন ডলার  বৃত্তি ও অনুদান হিসেবে দেওয়া হবে।

এছাড়া ড. ইউনূস আজ জাপানের জেটরো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন)–এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন, যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে।

সন্ধ্যায় তিনি শোকা ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং পরে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ