শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মনজুর আহমদ

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তা পূরণ করে ওইদিন বিকালে জমা দেন।


মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনজুর আহমদ বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব। দলীয় সিদ্ধান্ত যেটা দেয় সেটাই মেনে নিবো। আমি আশা করি দল আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করবেন। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে চাঁদপুর জেলা পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। সরকারের উন্নয়ন গুলো যথাযথভাবে বাস্তবায়ন করব।


তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি যেভাবে উজ্জ্বল হয় সেভাবে কাজ করব। জনগণের সেবক হয়ে পাশে থাকবো। বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করব। যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের আধুনিক শিক্ষা বিস্তার পায় সেই অনুযায়ী কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করব। আমি সকলের দোয়া চাই।

মনজুর আহমদ বর্তমানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গত মেয়াদে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।


মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মতলব উত্তর সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ