শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

৯ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

বাণিজ্য ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন আগামী ৯ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আগামী বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়ানো হবে কীনা?

উত্তরে মন্ত্রী বলেন, “আমরা বাজেট নিয়ে নোট বেইজড আলোচনা শুরু করেছি। আইটেমওয়াইজ আলোচনা আরও করতে হবে। এনবিআরের সঙ্গে বসতে হবে, নিজস্ব মন্ত্রণালয়ের বিভাগগুলো সঙ্গে আলোচনা করে বাজেটকে আরও বিস্তারিত করব, আরও সময় লাগবে।

“দেশের জনগণের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের ওপরে যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আশা করছি এগুলো কমবেশি বিবেচনায় নেব।”

গতবছর ৩ জুন জাতীয় সংসদে চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকার মোটামুটি ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এ বছরের বাজেট অন্যান্য বছরের মত না। এবার আরও ট্রান্সপারেন্ট উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেট কত হবে খাতওয়ারি বরাদ্দ কত হবে এসব নিউজ পত্রপত্রিকায় আসতে শুরু করেছে। এবার ইনশাআল্লাহ জুন মাসের ৯ তারিখে বাজেট উত্থাপন করা হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ