শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন।

৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরব সময় সকাল ৭:২০টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। দ্বিতীয় ফ্লাইটটি বাকি ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে সকাল ১১.৩০ টার দিকে সেখানে পৌঁছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এসব হজযাত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাতও তাদের স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকায় হাজী অফিসে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যেরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।(সূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ