শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো) ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আগামীকাল (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ২৫ জনকে টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ‌্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কাল বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি—এদের মধ্যে যারা টিকা পাবেন, তাদের পাঁচজনকে টিকা প্রয়োগ দেখবেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হবো। কুর্মিটোলা ছাড়াও তিন-চারটি হাসপাতালে টিকাদান শুরু হবে।’

ভ‌্যাকসিন নিয়ে অপপ্রচারের বিষয়ে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি নয়। মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায়, তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না। ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।’

টিকার জন‌্য নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকেই নিবন্ধন শুরু হবে। স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ