শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

৫ টাকা দাম বাড়ার পর ৩ টাকা কমানোর সিদ্ধান্ত

ঢাকা ব্যুরো / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

বাজারে ভোজ্যতেলের দাম আগেই ব্যবসায়ীরা লিটারে ৫ টাকা বাড়িয়ে দিয়েছিলেন। গত ২৫ এপ্রিল থেকে কোম্পানিগুলো ভোজ্যতেলের এ মূল্যবৃদ্ধি করে। বাজারে মূল্যবৃদ্ধির এক সপ্তাহ পর এসে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ৫ টাকা নয়, লিটারে দাম বাড়ানো যাবে ২ টাকা। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত কার্যকর হলে বাজারে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ৩ টাকা করে কমবে।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানিয়েছে, ঈদ পর্যন্ত সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। সে অনুযায়ী বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারের ৩ টাকা কমে হবে ১৪১ টাকা।

এর আগে গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বাড়ানোর ঘোষণার চিঠি দেয়। ওই চিঠিতে সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ১৪৪ টাকা নির্ধারণের কথা বলা হয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত দেওয়া হয়নি। ফলে, ২৫ এপ্রিল থেকে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। দাম বাড়ানোর এক সপ্তাহ পর এসে মন্ত্রণালয় বলছে, ৫ টাকা নয়, দাম বাড়ানো যাবে ২ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। গত বছর জুন থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অস্থিতিশীল থাকায় এবং দেশের চাহিদার ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি হওয়ায় তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির তুলনায় দেশে সয়াবিন তেলের দাম তুলনামূলক কম বেড়েছে। তারপরও পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোকে লিটারে ৩ টাকা কম রাখার পরামর্শ দেয়।

জানতে চাইলে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লিটারে ৫ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিল। সার্বিক দিক বিবেচনায় আমরা লিটারে ২ টাকা পর্যন্ত বৃদ্ধির অনুমতি দিয়েছি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ