শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

২৬৪ দিন পর মাঠে মাশরাফি: ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মাশরাফির ক্রিকেটে ফেরার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে লড়বে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা খুলনা। জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করার হাতছানি দু’দলের সামনেই।

ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। ফলে মাশরাফিকে বল হাতে দেখতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

সর্বশেষ গত মার্চে বাইশ গজে নেমেছিলেন মাশরাফি। ১৬ মার্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে একমাত্র ম্যাচটি খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টি হিসেব করলে মাশরাফির শেষ ম্যাচ বঙ্গবন্ধু বিপিএলে। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলেছিলেন। ওই টুর্নামেন্টে ১৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

যদিও অক্টোবরেই প্রেসিডেন্টস কাপে খেলার সম্ভাবনা ছিল মাশরাফির। কিন্তু ১৮ অক্টোবর মিরপুরের মাঠে রানিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ছিটকে যায় মাশরাফি। পরে আবার চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফেরার সম্ভাবনা দেখা দিলেও ইনজুরির কারণে শুরুতে প্লেয়ার্স ড্রাফটে ছিল না তার নাম।

ইনজুরিমুক্ত হওয়ার পর মাশরাফিকে নিয়ে আগ্রহ দেখায় ৪ দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় লটারির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে মাশরাফির দল প্রাপ্তি। লটারি ভাগ্যে জিতে মাশরাফিকে পেয়েছে জেমকন খুলনা। এমনিতেই মাহমুদউল্লাহ-সাকিবকে নিয়ে দারুণ দল গড়েছে খুলনা। লটারিতে মাশরাফিকে পেয়ে যেন সব আলো তাদের দিকেই পড়েছে।

  • চট্টগ্রাম একাদশ:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।

  • খুলনা একাদশ:

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ ও মাশরাফি বিন মর্তুজা।

সূত্র: বিডি জার্নাল


এই ক্যাটাগরির আরো সংবাদ