শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

দর্পণ ডেস্ক / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
ফাইল ফটো ।

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন (একাদশ তম অধিবেশন) ১৮ জানুয়ারি শুরু হবে। এটি  হতে যাচ্ছে নতুন বছরের প্রথম অধিবেশন ।

বুধবার (৩০  ডিসেম্বর)  সংসদে সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ জানুয়ারি মঙ্গলবার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এদিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সাংবিধানিক বিধান মতে, এ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বশেষ গত ৮ নভেম্বর মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন (একাদশ সংসদের দশম অধিবেশন) অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ