শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

১৩ই জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৩ জুন সশরীর স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের চূড়ান্ত সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ক্লাস অনলাইনে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা রুটিন ঠিক করবেন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু তাহের সভা শেষে সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে একাডেমিক কাউন্সিলের সভাপতি ও উপাচার্য এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক কাউন্সিলের ২৭ সদস্যের মধ্যে সবাই অংশ নেন।

টানা তিন ঘণ্টার ওই সভা সন্ধ্যা ছয়টায় শেষ হয়। এতে একাডেমিক কাউন্সিল সশরীর চূড়ান্ত ও মিডটার্ম পরীক্ষা নেওয়ার পক্ষে সর্বাত্মক সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়।

উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সশরীর চূড়ান্ত পরীক্ষা হবে। মিডটার্মও হবে। শিক্ষকেরা পরীক্ষা নিতে প্রস্তুত।


এই ক্যাটাগরির আরো সংবাদ