শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

হেফাজতের তাণ্ডব ও মামুনুলকে নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

দর্পণ প্রতিবেদন / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

নারায়নগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারী নিয়ে অবস্থান করার ঘটনায় বিতর্কে পড়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। হেফাজত নেতার এমন ঘটনা এবং হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক ধরা পড়লো। তা ঢাকার নানা রকম চেষ্টা করেছে তারা। পার্লারে কাজ করা এক নারীকে বউ হিসেবে পরিচয় দেয়। আবার নিজের বউয়ের কাছে বলে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তারা কী ধর্ম পালন করবে, মানুষকে কী ধর্ম শেখাবে?’

রোববার জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রিসোর্টে হেফাজতের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের চরিত্রটা কী তা বলতে চাই না। গতকালই আপনারা দেখেছেন। ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে।’

‘কয়েকদিন আগুন দিয়ে পুড়িয়েছে, এখন সুন্দরী নারী নিয়ে বিনোদন করতে গেলেন। ইসলাম পবিত্র ধর্ম, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করছে। বিনোদনের এসব অর্থ আসে কোথা থেকে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয়, আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি তখন এসব ঘটনা ঘটানো হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এত বড় একটা সম্মান, বিভিন্ন দেশের অতিথিরা আসছেন, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসা বিরোধিতা করে তারা। আজ হেফাজতে ইসলাম এটা করছে তারা দেওবন্দ (ভারতে) যায় না? এসব ঘটনা ঘটনা ঘটালো দেওবন্দ যাবে কী করে। আমরা কওমি মাদ্রাসার সনদ দিয়েছি, আমরা সম্মান দিচ্ছি তারপরও তারা এ ধরনের ঘটনা ঘটালো কী করে। এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই, কোনো আদর্শ নিয়ে এরা চলে না।’

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ