শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হাম প্রতিরোধে বর্তমান সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ঢাকা শিশু হাসপাতাল-এ হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বজ্রপাতের মতো হঠাৎ করেই হাম দেখা দিয়েছে। শুরুতে প্রস্তুতি না থাকলেও এখন আমরা পুরোপুরি প্রস্তুত।” তিনি জানান, আগামী রোববার থেকে সারাদেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে এবং রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী দেশের এই সংকটময় সময়ে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে সরকার অবগত এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়তাকারী এবং পদোন্নতি বঞ্চিত ২৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রদানে ‘বিশ্বাস’ ও চিকিৎসা নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ