শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

হাজীগঞ্জ পৌর নির্বাচনে ১৬ কাউন্সিলের মধ্যে ১৩ নতুন মুখ

মোসাদ্দেক হোসেন, হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মহিলাসহ ১৬ জন কাউন্সিলের মধ্যে ১৩ জনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন।

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নতুন ও তরুণ প্রার্থীরাই এবার বিজয়ে অগ্রাধীকার পেয়েছে। পৌরসভার ১২টি ওয়ার্ডে পুরাতনদের মাঝ থেকে মাত্র ৩জন কাউন্সিলর বিজয়ী হয়েছে আর সংরক্ষিত ওয়ার্ডের ৪জনই নতুন মুখ।

সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম আনারস প্রতীকে ৪৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজলী রাণী সরকার চশমা প্রতীকে পেয়েছেন ৩৪২৮ ভোট।

৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা জবা ফুল প্রতীকে ৪৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিদা বেগম আনারস প্রতীকে পেয়েছেন ৩২৪০ ভোট।

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মিনু আক্তার মিনু জবা ফুল প্রতীকে ২০৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোহরা বেগম পেয়েছেন টেলিফোন প্রতীকে ১৬৬৪ ভোট।

১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নাজমুন নাহার আক্তার ঝুমু আনারস প্রতীকে ২৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিবি হাওয়া চশমা প্রতীকে পেয়েছেন ১১৬৪ ভোট।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাইনুদ্দিন পাঞ্জাবী প্রতীকে ২০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাজের লিটন ভূঁইয়া ব্লাকবোর্ড প্রতীকে পেয়েছেন ৫৪১ ভোট।

২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সী ডালিম প্রতীকে ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাধাকান্ত রাজু গাজর প্রতীকে পেয়েছেন ৫৯৩ ভোট।

৩নং ওয়ার্ডে মোহসিন ফারুক বাদল পাঞ্জাবী প্রতীকে ১২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রায়হানুর রহমান জনি টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৮৭১ ভোট।

৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী টেবিল ল্যাম্প প্রতীকে ১৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাজুল ইসলাম উটপাখি প্রতীকে পেয়েছেন ১২০১ ভোট।

৫নং ওয়ার্ডে সুমন তপদার পাঞ্জাবী প্রতীকে ১৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিটন চন্দ্র সাহা টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১২৮১ ভোট।

৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম উটপাখি প্রতীকে ১৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাসেল মিয়া টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ১১০০ ভোট।

৭নং ওয়ার্ডে কাজী মনির উটপাখি প্রতীকে ২২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান মুন্সী পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৯৫৯ ভোট।

৮নং ওয়ার্ডে হাজী মোঃ কবির হোসেন ডালিম প্রতীকে ১২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন মিরন পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৫৯৯ ভোট।

৯নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন উটপাখি প্রতীকে ১৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১২৮০ ভোট।

১০নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন পাঞ্জাবী প্রতীকে ২০২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম ভুট্টো ডালিম প্রতীকে পেয়েছেন ৬৫৯ ভোট।

১১নং ওয়ার্ডে মোঃ সাদেকুজ্জামান টেবিল ল্যাম্ব প্রতীকে ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুকু মিয়া পানির বোতল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট।

১২নং ওয়ার্ডে মোঃ শাহআলম উটপাখি প্রতীকে ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম বেপারী পানির বোতল প্রতীকে পেয়েছেন ৫৩৪ ভোট।


এই ক্যাটাগরির আরো সংবাদ