শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

হাজীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে মামুন মির্জা নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১০ জানুুয়ারি) ভোরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নজরুল ইসলাম মির্জার মেজো ছেলে মামুন মির্জা। তিনি বিবাহিত। গত ৭ মাস আগে শাহরাস্তির দেবকরায় তিনি বিয়ে করেন।

এলাকাবাসী জানান, হঠাৎ রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে নেয়া হয়। ভোরে তিনি মারা যান। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠায়। বিকেলে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পারিবারি গোরস্তানে দাফন করা হয়।

পরিবারের ধারণা, কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছিল। তবে তার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের ঝগড়া থেকে এ ঘটনা ঘটতে পারে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেউ মামলা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ