শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে আমগাছের সাথে ঝুলে অটোচালক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রাম থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়, পারিবারিক কলহে আটো রিক্সা  চালক স্বর্না গ্রামের সোয়ারী বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে মো. রাব্বী (২৮) আত্মহননের ঘটনা ঘটান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়ীর বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহনন করে। রাব্বী পারিবারিক কলহে আত্মহননের পথ বেঁচে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা পায় পুলিশ।

ইউনিয়রের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল ও রমিজ মিয়া জানান, আত্মহননকারী রাব্বী উত্তর শ্রীপুরের কারো পরিচিত ছিল না। সবার আড়ালে সে মজমুদার বাড়ীর পিছনের একটি বাগানে আম গাছের সাথে আত্মহত্যার পথ বেচে নেয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ