শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে অসুস্থ এক মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

বুধবার (১৯ মে) বিকালে উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের মৃত মুকবুল আহমেদের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু বকর অনেক দিন ধরে অসুস্থতাজনিত কারনে বাড়ীতে পড়ে আছেন।

আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করতে না পারার বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী নজরে আসলে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে তত্বাবধানের আহবান জানান।

তৎক্ষনাৎ জেলা প্রশাসক হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারকে নির্দেশ দিলে বীর মুক্তিযোদ্ধা আবু বকর এঁর বাড়িতে ছুটে যান ইউএনও মোমেনা আক্তার। পরে তাঁর পরিবারের সাথে কথা বলে কালক্ষেপণ না করে বুধবার বিকালে অসুস্থ মুক্তিযোদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতীর পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।

তাৎক্ষনিক ইউএনও মোমেনা আক্তার নিজ খরচে প্রায় ১ সপ্তাহের ঔষুধ ক্রয় করে দেন। সেই সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন গাজীর সহযোগিতায় এবং সরকারি অনুদানের মাধ্যমে পরবর্তী ঔষধের ব্যবস্থা অব্যাহত রাখার ব্যবস্থা করেন।

এদিকে অসুস্থ মুক্তিযোদ্ধার বসত ঘরের অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসক ঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানসহ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দশহাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকরের পরিবার জানান, ২০১৪ সাল থেকে তিনি অসুস্থতাজনিত কারণে ঘরে পড়ে আছেন। হঠাৎকরে তার চিকিৎসার সহায়তায় প্রশাসন সহযোগিতার হাত বাড়ীয়েছে এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোয়েব আহমেদ চিশতী বলেন, আমরা প্রাথমিক অবস্থায় রোগী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা সহায়তা করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আমার নজরে আসার পর সরেজমিনে গিয়ে বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তীতেও বীর মুক্তিযোদ্ধা আবু বকর এর চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ