শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে খালার বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ আগস্ট) সকালে পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ড মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, আনাছের অসুস্থ মা চিকিৎসক দেখাতে হাজীগঞ্জে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা আনাছের খালার বাড়ীতেই রাত্রি যাপন করেন। আনাছ এর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তিন ভাইয়ের মধ্যে আনাছ সবার ছোট। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।

প্রতিবেশীরা জানান, সকালে বাসার সামনে মোটরসাইকেলের কাছে খেলতে গিয়ে পাশেই বিদ্যুতের তারে শিশুটিকে জড়িয়ে থাকতে দেখে, আমরা লাঠি দিয়ে তারের মধ্য থেকে তাকে বিচ্ছিন্ন করি। পরে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। কারো কোন অভিযোগ না থাকায় সমাহিত করার জন্য পরিবারের দায়িত্বে দিয়ে দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ