শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

হাজীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জালসহ আটক: ২

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাপড়পট্টিতে বিশেষ অভিযান চালিয়ে ১২ কোটি টাকা মূল্যমানের ৩৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪৭০ পিস মাছ ধরা চাই (ফাঁদ) ও দুই ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লে. শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে পরিচালনা করা হয়। এ সময় ওই বাজারের দুটি দোকান এবং দুটি গোডাউন থেকে অবৈধ আনুমানিক ৩৩ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৭০ পিস চাইসহ ০২ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হলেন, অর্জুন দেবনাথ(৪০), গৌতম দেবনাথ(৩০) ।

জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭১ লক্ষ ৪৫ হাজার টাকা। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। পরবর্তীতে আটক দুই জাল ব্যবসায়ীকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ