শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

হাজীগঞ্জে ইউএনওকে বিদায় সংবর্ধনা

মোসাদ্দেক হোসেন / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, এই উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কখনও ভুলার মতো না।

তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ক্ষমতাশীলরা কিংবা কোনো রাজনীতিবীদ কখনও তার কাছে অনৈতিক কোনো আবদার নিয়ে আসেনি। এতে সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে এক আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয়। ওই সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু প্রমুখ।

এর পর অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে ফুল ও বিদায় সংবর্ধনা তুলে দেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ওই সময় উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ