চাঁদপুরে হাজিগঞ্জ ১৫৩ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) সকালে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্হার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও জাতীয় সাপ্তাহিক অপরাধ দমনের সম্পাদক মোঃ আবুল বাসার মজুমদার।
নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী বেগমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম, সদস্য সুরজ মিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন, কমিটির অনান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।