শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

হাইমচর আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাহেদ বেপারীর প্রার্থীতা ঘোষণা

মো: মহসিন মিয়া / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আগামী ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে হাইমচরে চলছে ব্যপক প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাহেদ হোসেন বেপারী তার প্রার্থীতা ঘোষণা করেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী সাহেদ হোসেন বেপারী। এ সময় তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক সংগঠন। যা ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করা হয়েছে।
তিনি বলেন- আওয়ামী পরিবার তথা মুজিব আদর্শের একনিষ্ঠ কর্মীদের সংঘবদ্ধ করার মনোবাসনা থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করছি। এ পদে আমি নির্বাচিত হলে দলে যায়গা করে বসা অনুপ্রবেশকারীদের ছাটাই করে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ হাইমচর বাসীকে উপহার দিব- ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর হোসেন সিকদার, যুবলীগ নেতা লিটন সিকদার, নবাব মোল্লা, সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ