শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

হাইমচর আলগী উত্তর ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে যুবলীগের জরুরী সভা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কাকে বিজয়ে লক্ষে উপজেলা যুবলীগের আয়োজন জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় আলগী উত্তর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মতিন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সদস্য মোঃ জুয়েল মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের নৌকায় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।

জরুরী সভায় আরও বক্তব্য রাখেন, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমাতুল্লাহ বরকন্দাজ, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোঃ আলমগীর তহসিলদার, সদস্য মোঃ নাজমুল আলম পলাশ, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম বাবু, রুবেল বেপারী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, এই নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, এই নৌকা মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির নৌকা। এই নৌকা মার্কাকে বিজয় করতে হলে হাইমচর উপজেলা যুবলীগকে এক এবং অভিন্ন হয়ে কাজ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ