শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

হাইমচরে ২ ইউপিতে চেয়ারম্যানসহ ৭৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ২নং আলগী উত্তর ইউনিয়ন ও ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


গত মঙ্গলবার ও গতকাল বুধবার এই দুইদিনে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন এর নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এসকল প্রার্থীরা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়ন পত্র বিতরণ হবে বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, ২নং আলগী উওর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে ২ জন, ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৭,৮,৯,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন। ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন। ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন, ৩নং ওয়ার্ডের ৪জন, ৪নং ওয়ার্ডের ৪জন, ৫নং ওয়ার্ডের ৫জন, ৬নং ওয়ার্ডের ১জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন সহ মোট ৪৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে মোঃ সালাউদ্দিন সরদার, সাউদ আল নাসের, মোঃ নোয়াব মোল্লা সহ ৪ জন। ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সাধারন সদস্য পদে ২ জন। ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন৷ ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন সহ মোট ৩৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।


উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান, ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র হতে ৬জন, সংরক্ষিত সদস্য ১৫ জন, সাধারণ সদস্য ৫২জন, মোট ৭৩জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২দিনে এখন পর্যন্ত কোনো ফরম জমা হয় না।


এই ক্যাটাগরির আরো সংবাদ