চাঁদপুরের হাইমচর উপজেলায় “এসো নবীন দলে দলে মানব সেবার পদতলে” এই স্লোগান কে সামনে রেখে একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারীর দিকনির্দেশনায় ও প্রশাসনিক উপদেষ্টা মিন্টু মিয়া কবিরাজ এবং প্রতিষ্ঠাতা মোঃ সোহেল হোসাইন গাজীর সুপরামর্শে সংগঠনের পক্ষ থেকে অসহায় কর্মহীন দিনমজুর ১২৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৩ ঘটিকায় হাইমচর উপজেলার গাজীর বাজারে সূর্যের আলো সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সভাপতি মোঃ লিটন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাকসুদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী মোঃ নূরু মিয়া মৃধা, সিরাজুল ইসলাম গাজী, বেলায়েত হোসেন পাটোয়ারী, নজরুল ইসলাম গাজী, আঃ রশিদ মৃধা, খোরশেদ আলম পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সামাজিক কার্যক্রমের সাথে জড়িত প্রবাসী মোঃ মনির বেপারী, ইউনুস গাজী, সৈয়দ গাজী, সুমন গাজী, মিন্টু বেপারী, স্বপন মৃধা, আল আমিন গাজী, সবুজ মিজি, কাজী আনাস, মোঃ জুয়েল মৃধা, শরীফ পাটোয়ারী, মোঃ রাকিবুল ইসলাম রাসেল গাজী, শাহিন গাজী, আঃ রহমান গাজী, আবুল কালাম গাজী, সাইফুল ইসলাম, সাদ্দাম গাজী, সুমন গাজী, ইমান হোসেন মৃধা, আল আমিন, নেছার গাজী, রিপন গাজী, ফয়সাল গাজী,মোঃ রিপন, জাহিদ গাজী, সেলিম সহ অন্যরা।