শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

হাইমচরে মিথ্যা মামলায় আটককৃত মোক্তার মিজির মুক্তি চেয়ে এলাকা বাসির মানববন্ধন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের সৈয়দ আহাম্মেদ মিজির স্ত্রী ফাতেমা বেগম এর অনৈতিক কার্যকালাপ এবং কুকর্মের প্রতিবাদ করায় প্রতিবেশী মোক্তার মিজিকে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে এবং তার মুক্তির দাবীসহ দেহব্যবসায়ী পতিতা ফাতেমা বেগম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এলাকার মসজিদ কমিটিসহ স্থানীয় লোকজন।

বুধবার (১লা ডিসেম্বর)  সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ সম্মুখে নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে ১৩১ জন নারী ও পুরুষের স্বাক্ষরীত একটি অভিযোগপত্র হাইমচর থানা অফিসার ইনচার্জ এর নিকট জমা দেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম বলেন, আমার পাশ্ববর্তী বাড়ির ফাতেমা বেগম দীর্ঘ ১৫ বছর যাবত বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ এবং তার ঘরে বহিরাগত পুরুষ লোকজন নিয়ে দিন রাত আড্ডা সহ বিভিন্ন কুকর্ম করে আসতেছে। আমরা বাড়ির মহিলারা তাকে অনেক বুঝিয়েছিলাম এই খারাপ পথ থেকে পিরে আসার জন্য। তার এই অনৈতিক কার্যকলাপের কারনে আমাদের ছেলে মেয়ে দের নিয়ে প্রশ্নবিদ্ধ হই। আমার স্বামী সহ বাড়ির লোকজন তার এই কুকর্মের প্রতিবাদ করায় ফাতেমা বেগম নিজের হাত নিজে কেটে চাঁদপুর আদালতে বাড়ির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় আমার প্রতিবেশী মোক্তার মিজিকে পুলিশ আটক করে। আমরা এলাকা বাসী একত্রিত হয়ে মোক্তার মিজির মুক্তি সহ অনৈতিক কাজে লিপ্ত থাকা ফাতেমা বেগম এর বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।

মোঃ মজিবুর রহমান খোকন মানববন্ধনে তার বক্তব্যে বলেন, ফাতেমা বেগম ও তার মেয়ে রুবি আক্তার অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছে। আমাদের স্থানীয় লোকজনসহ সমাজের মুরুব্বিদের কাছে দীর্ঘ দিন যাবত বিভিন্ন অভিযোগ দিয়ে আসছে এলাকা বাসী। স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা দরবার সাল্লীসি করেও এই খারাপ মহিলাটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। গত ১৩ নভেম্বর হাইমচর থানায় উপস্থিত হয়ে ফাতেমা বেগম এর বিরুদ্ধে মোক্তার মিজি একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ফাতেমা বেগমের বাড়িতে পুলিশ তদন্ত গেলে ওনি অসৎ উদ্দেশ্যে নিজের হাত নিজে কেটে চাঁদপুর আদালতে মোক্তার মিজি সহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় মোক্তার মিজিকে পুলিশ গ্রেফতার করেন। আমরা মোক্তার মিজি নিঃসর্ত মুক্তি সহ এই খারাপ মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী সহ মানববন্ধন অংশ গ্রহন করেছি।

মানববন্ধনে আরো কয়েক জন বক্তা বলেন, ফাতেমা বেগম ও তার মেয়ে এলাকার পরিবেশ নষ্ট সহ এলাকার যুব সমাজকে ধংশের দিকে ধাবিত করছে আমরা মহজুমপুর বায়তুল নূর মিজি বাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আমার সমাজের শান্তি শৃংখলা এবং পরিবেশ রক্ষর্থে ফাতেমা বেগম ও তার মেয়ে এলাকায়, সমাজে আর কোনো কুকর্ম, অবৈধ শারীরিক ব্যবস্থা না করতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হাইমচর থানায় অভিযোগ করেন এবং হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় কে বিষয়টি অবহিত করেন এলাকাবাসী।

মানববন্ধন উপস্থিত ছিলেন সেকান্তর মিজি, মুনচুর আহমেদ ভূইয়া, শাহজান খলিফা, হোসাইন, অলিউল্লাহ, বাচ্চু মির, আব্দুর ছাত্তরার ভূইয়া, তারেক গাজি, হাজী মো. রুহুল আমিন গাজি, আহছান ছৈয়ালসহ স্থানীয় অসংখ্য নারি পুরুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ