শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

হাইমচরে বখাটের ইটের আঘাতে মাথা ফাটলো স্কুল শিক্ষার্থী

মতলব প্রতিনিধি / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

চাঁদপুরের হাইমচরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তার উপর সহপাঠিদের সামনে ইটের আঘাতে গুরুত্বর আহত করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার (১৬) কে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (২৬ জুলাই ) উপজেলার উত্তর আলগী গ্রামের ছৈয়ালমোড়(মসজিদ বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানাযায়, উত্তর আলগী গ্রামের বাসিন্দা আলমগীর পাটওয়ারীর মেয়ে নুসরাত আক্তার(১৬) দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বাড়ী হতে স্কুলে আসার পথে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের এর ছৈয়ালমোড়( মসজিদ বাড়ী) সিরাজ পাটওয়ারী ছ-মিল সংলগ্ন সড়কে বিদ্যালয়ে আসার পথে দক্ষীন নয়ানী গ্রামের আব্দুর রহমান তালুকদার এর  বখাটে যুবক হাবিব তালুকদার(২৫) ও তার সহযোগীরা মিলে ছাত্রীকে অশ্লীল ভাষায় কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। এসময় শিক্ষার্থী রাজি না হয়ে প্রতিবাদ করায় বখাটে পাশে থাকা কাঠের টুকরো ও ইট দিয়ে এলোপাতাড়ি জখম করে। একপর্যায়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত সহ মাথায় জখম হয়েছে। রোগীর অবস্থা আশংকাজনক, চিকিৎসা চলছে। খবর পেয়ে বিদ্যালয় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে।


আহত শিক্ষার্থী নুসরাত আক্তার বলেন, আমি প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেই। রাস্তায় আমাকে প্রায় সময় হাবিব, আলামিনসহ ৫-৬জন পথে বিরক্ত করে। আমাকে কুপ্রস্তাব দিলে আমি রাজি হই না, তাদের প্রতিবাদ করি। একপর্যায়ে আমাকে চড়,থাপ্পড় মারতে থাকে। পরে কাঠ ও ইট দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। আমার মাথা থেকে প্রচুর রক্তক্ষরন হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, বখাটে কতৃক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের কে আটক করার লক্ষ্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনোও থানায় কোনো মামলা করা হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ