চাঁদপুরের হাইমচর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.আমিনুর রশিদের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাইমচর উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত মো.আমিনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল,উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার,সিনিয়র কর্মকর্তা মো. মিজানুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আহমেদ আলী মাষ্টার,চেয়ারম্যান মো.শাহাদাত হোসেন সরকার,সালাউদ্দিন সরদারসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
হাইমচর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর টাঈঙ্গল জেলার মধুপুর উপজেলায় বদলী হয়েছেন।







