শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

হাইমচরে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

হাইমচরে ৫ই জানুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আঃ রশিদ খানের বসত ঘরে দুর্বৃত্তরা ব্যাপক ভাংচুর করেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা মহিলা ও শিশুদেরকে মারধোর করে নগদ অর্থ সহ সর্নালংকা লুটপাট করার অভিযোগ রয়েছে।


রবিবার (২ জানুয়ারি) উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চারভাঙ্গা গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও আনারস প্রতিকের সমর্থক  আঃ রশিদের বাড়িতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় হাইমচর থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান আঃ রশিদ খান।

 আঃ রশিদ খান জানান, আমি সরদার আঃ জলিল মাস্টারের আনারস মার্কার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে থাকি। নৌকা মার্কার সমর্থক আরিফ হাওলাদার( ২৮,) এমরান হাওলাদার( ২৭) ফুয়াদ হোসেন (২২) আলমগীর রাড়ি(৪০) সহ আরও ৪০ / ৫০ জন আমার উপর ক্ষিপ্ত হইয়া ধারালো চেনি,লোহার রড়,বাঁশের লাঠি, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রসস্র নিয়ে আমার বসত ঘরের দরজা জানালা ভাংচুর করে ঘরে প্রবেশ করে। আমাকে না পেয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করিয়া প্রায় ১০০০০০/ টাকার ক্ষতি করে। এছাড়াও তারা ২ বরি স্বর্নের চেইন, কানের দুল, হাতের আংটি চিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

আঃ রশিদের পুত্র রায়হান জানান, বাদ মাগরিব  ৩০ থেকে ৩৫টি মটর সাইকেল যোগে নৌকা মার্কার সমর্থকরা হঠাৎ করেই আমাদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। আমাদের ঘরের প্রত্যেকটি থাইগ্লাস  হকিষ্টিক দিয়ে আঘাত  করে ভাংচুর করে এবং আমার ভোন ভাগনি সহ ছোট শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তারা ঘরে থাকা নগর অর্থ সহ মহিলাদের কানের স্বর্নের দুল, চেইন চিনিয়ে নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ