হাইমচরে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,ঋণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। যুব দিবসে উপলক্ষে উপজেলা সদর আলগী বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি অফিসে হলরুমে আলোচনা সভা মিলিত হয়।
সোমবার (১ নভেম্বর) সকালে হাইমচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন বেপারী সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মো.আজহারউদ্দীন চৌধুরীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আরেফিন,হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো.ইসমাইল ও প্রশিক্ষণার্থী মাছুম। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের ঋণের চেক বিতরণ করা হয়।







