হাইমচর উপজেলার মেঘনার পশ্চিম পাড় নদীর মাঝ খানে ভেসে উঠা কাঁসবন চরে জমিসহ ঘর পেয়েছেন ১১৪ টি অসহায় পরিবার। ২৬ এপ্রিল সারাদেশের মত হাইমচরেও ঈদ উপহার হিসেবে এ অসহায় পরিবারের মাঝে তাদের স্বপ্নের ঠিকানা জমিসহ ঘর হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমিসহ ঘর পেয়ে এখনো যেন স্বপ্নের মত মনে হচ্ছে সুবিধা ভোগী এ পরিবার গুলোর।
প্রধানমন্ত্রী শেখ হাহাসিনা গনভবন থেকে সারাদেশ ব্যাপী এ ঈদ উপহার ভূমিহীনদের জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন করেন। পরে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে সুবিধা ভোগী ১১৪ পরিবারের মাঝে জমিনের দলীলসহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানে চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার মধ্যচরে নির্মিত কাঁশবন চররাও আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ১১৪টি অসহায় ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করার লক্ষে ২৬ এপ্রিল মঙ্গলবার কবুলিয়ত সম্পাদনসহ দলিল হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।