শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

হাইমচরে কিশোরীকে গণধর্ষণে আটক ৩ যুবক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলায় সপ্তম শ্রেণির এক কিশোরীকে (১৪) বাগানে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ পাড়া বগুলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে হাইমচর থানা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮, তারিখ ২১/০৫/২১।

শুক্রবার মধ্যরাতে অভিযুক্তদের হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ রাকিব (১৯), শাহাজালাল (১৯) ও মোহাম্মদ হাসান (১৮) ।

শনিবার (২২ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন  হাইমচর থানার ওসি মো. মাহাবুবুর রহমান মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরী নিজ বাড়ি রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকা থেকে অভিযুক্ত হাসানের অটোরিক্সায় চড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোনের বাড়ি দক্ষিণ পাড়াবগুলা যাচ্ছিল। ওই সময় বাড়ির কাছাকাছি পৌঁছলে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে রাত ভর পালাক্রমে ধর্ষণ করে ৩ যুবক।

কিশোরীর মা জানান,আজ সকালে আমার মেয়েকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। আমি ন্যায় বিচার দাবি করছি।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাইমচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।  মেয়েটি চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ