শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হাইমচরে অসহায় বৃদ্ধাকে টিন ও চেক হস্তান্তর

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনার পাড়ে মাটি ভাড়া নিয়ে বসবাস করা বৃদ্ধ অসহায় আয়েশা বেগমকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে নগদ ছয় হাজার টাকার চেক ও দুই বান টিন হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদের ব্যবস্থাপনায়  তাঁর বসবাসরত বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।

দৈনিক শপথ পত্রিকায় ৫০০ টাকায় মাটি ভাড়া নিয়ে বসবাস করা আয়েশা বেগমের প্রতিবেদনটি প্রকাশিত হলে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস মহোদয়ের দৃষ্টি গোচরে আসেন, গত ১৯ মার্চ আয়েশা বেগমকে জেলা প্রশাসক কার্যালয়ে আসার কথা বলা হয় এবং জেলা প্রশাসক তাঁর অসহায়ত্বের কথা শুনেন, পরে বিবি আয়শা বেগম তাকে পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে যায়।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আমরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে অসহায় বিবি আয়েশা বেগম কে তার পুরাতন ঘর মেরামতের জন্য ৬ হাজার টাকা দুই বান টিন ও প্রধামন্রীর দেওয়া খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, পরে তিনি সরকারি যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়ে থাকেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ