শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

হাইমচরে অগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা ওয়াসীম পাটোয়ারী

স্টাফ রিপোর্টার / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

হাইমচরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোয়ারী।
গতকাল (৪ মার্চ) মঙ্গলবার দুপুর ২টায় হাইমচরের ২ নং উত্তর আলগি ইউনিয়নে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের আগুনে ক্ষতিগ্রস্ত হ‌ওয়ার পর খোঁজখবর নিতে যায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোয়ারী।
গত ৩ মার্চ সোমবার রাত সাড়ে ১১টায় হাইমচর ২ নং উত্তর আলগি ইউনিয়নের কেবিএন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ২৫ টি দোকান পুড়ে যায়। এতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মূলতঃ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের গাফিলতিকে দায়ী করে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকান্ডের সাথে সাথে আমরা স্থানীয় বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসকে জানাই। কিন্তু বিদ্যুৎ অফিস বিদ্যুৎ লাইন বন্ধ করতে বিলম্ব করে এবং ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে আসতে দেরি করে। এতে নিমিষেই দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরো বলেন, আগুন যেভাবে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে তাতে মনে হয় এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন নয় বরং গান পাউডার বা অন্য রাসায়নিক ছিটিয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন।
এরপর অগ্নিকান্ডের ঘটনা শুনে গতকাল মঙ্গলবার বিএনপি নেতা রাফিউস শাহাদাত ওয়াসীম পাটোয়ারী ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়ান।এসময় তিনি বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে এই ধরনের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই ক্ষতিগ্রস্ত ও হতাশাজনক। তাই তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসন,ব্যবসায়ী সমিতির নেতাদেরসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ