শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব না: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে তারা এখন হাঁটা শুরু করেছে। হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের দল আজকে বাংলাদেশে যে কোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নাই।

তিনি বলেন, ‘আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ‘আসুন, আমাদের তৃণমূলের নেতাদের সাথে খেলতে নামুন, খেলে দেখুন যে আপনারা কতটুকু খেলতে পারেন।’

ড. হাছান বলেন, আমাদের দলের প্রাণ হচ্ছে তৃণমূল সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতারা। সুতরাং তৃণমূলে যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সেজন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে ত্বরিৎ সমাধান দেয়ার জন্য।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহসভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং অন্য নেতারা সভায় বক্তব্য দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ