শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সৌদিতে মামা ভাগিনাসহ তিন বাংলাদেশির মৃত্যু

হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

সৌদি আরবের তায়েফ শহরে স্থানীয় নাগরিকের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মামা-ভাগিনাসহ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কচুয়া উপজেলার বাতাপুকুরিয়ার গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২৩) ও তার খালাতো ভাই কুমিল্লার দাউদকান্দির কানাচোঁয়া গ্রামের আজগর আলীর ছেলে লিটন মিয়া (৩৫), তার ভাগিনা চাঁদপুর মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান (২২)।

জানা যায়, নিহতরা ওই দেশটিতে ফ্রি ভিসায় কাজ করতেন। বুধবার সকালে নিহত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম চলছে। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত তিনজনের মরদেহ বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরের স্থানীয়
একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ