শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

দর্পণ ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রযাত্রা শুরু হয়। ২০২১ সাল বাংলাদেশ সেনাবাহিনী তথা সমগ্র জাতির জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তির বছরটি স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর আজকের অর্জনকে তুলে ধরতে শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, গুরুত্বপূর্ণ মন্ত্রীবৃন্দ এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানগণ শুভেচ্ছা ভিডিও বার্তা প্রদান করেন যা অনুষ্ঠানটিকে আরো মহিমান্বিত করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও গণমাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সকল পদবীর কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় এগার হাজার অতিথি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামী দিনের জন্য পেশাগতভাবে আরো চৌকষ একটি সেনাবাহিনী গড়ার লক্ষ্যে এই অনুষ্ঠান সকলকে অনুপ্রাণিত করবে


এই ক্যাটাগরির আরো সংবাদ