শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সেতু আঞ্চলিক মহাসড়ক, বেড়িবাঁধ রক্ষা’সহ সকল উন্নয়ন বাস্তবায়ন হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব উত্তর প্রতিনিধি / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন আমি সর্বোচ্চ আন্ত্মরিকতা দিয়ে তার আস্থার প্রতিদান দিতে চাই।


বুধবার (২৫ আগষ্ট) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গালিমখা বাংলা বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দুর্নীতিমুক্ত থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে চাই।


প্রতিমন্ত্রী বলেন, মতলব-গজারিয়া সেতু, দাউদকান্দি-মতলব উত্তর আঞ্চলিক মহাসড়ক, বেড়িবাঁধ রক্ষা’সহ মতলবের সকল উন্নয়নকান্ড বাস্ত্মবায়ন হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নয়ন বলতে যা বুঝায় তা সবই হবে মতলবে। কারন আমি মতলবের সন্ত্মান। দীর্ঘ দিন পরিকল্পনা কমিশনে সততার সঙ্গে কাজ করছি। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি যেন প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে পারি, সেই জন্য আপনাদের দোয়া চাই।
পথসভায় বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরম্নল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ