শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সারাদেশে ৫০০ ত্রাণ গুদাম করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান । (ফাইল ফটো)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সারাদেশের ৫০০ উপজেলায় ৫০০ ত্রাণ গুদাম করা হবে। এর ফলে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও ক্যাপাসিটি বৃদ্ধি পাবে । তাৎক্ষণিকভাবে যেকোন দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে ।

বুধবার (৯ ডিসেম্বর) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই অনলাইন ড্যাশবোর্ড এর মাধ্যমে যেকোনো দুর্যোগ পূর্ববর্তী অবস্থার প্রস্তুতির যেমন একটা সার্বিক চিত্র পাওয়া যাবে, তেমনই যেকোন দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজও সম্পাদন করা সম্ভব হবে। যেকোনো আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও পরিকল্পনা করতে এবং সময়মতো জরুরি ত্রাণ সেবা কার্যকর ও নিশ্চিত করতে এই অ্যাপটি সহায়ক হবে ।

তিনি বলেন, এই অনলাইন ড্যাশবোর্ড এর জন্য দেশের ইউনিয়ন ও উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্যগুলো উপস্থাপন করা হবে মূলতঃম্যাপ, গ্রাফ এবং সারণী আকারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই ডাটাবেজে ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের দুর্যোগ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এ সমস্ত তথ্যের মধ্যে আছে কোন নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যা, দুর্যোগ কবলিত জনগোষ্ঠী, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ চাহিদা ও বরাদ্দ, ত্রাণ বিতরণ ও মজুদ, এই সকল কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ক্ষতিগ্রস্থদের খুঁজে বের করা ও উদ্ধার, জরুরি পরিবহন এবং আশ্রয়কেন্দ্র সংক্রান্ত বিষয় ।

এ ছাড়াও বিগত বছরগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিধ্বস ইত্যাদির পাশাপাশি মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন— অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগ, ভবনধ্বস এবং শিল্প-কারখানায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড সংক্রান্ত সকল তথ্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় সহায়ক উপকরণগুলো সম্বন্ধে সঠিক তথ্য জানা থাকলে দুর্যোগের মুহূর্তে দ্রুত সহায়তা পাঠানো সম্ভব হয়। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য পাওয়ার যে ঘাটতি তা মেটাতে ‘ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড’ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করি । এর ফলে জরুরি অবস্থায় ত্রাণ ও অন্যান্য সেবা বিতরণে সহায়ক ভূমিকা রাখবে এই ড্যাশবোর্ড ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং ডব্লিউএফপি এর প্রতিনিধি রিচার্ড  রাগান।


এই ক্যাটাগরির আরো সংবাদ