সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কামাল।
তিনি জানান, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শনিবার কাফরুল থানায় দায়ের করা এক শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডের আবেদনও করা হবে।







