শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সাকিব ও ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন-শেখ রেহানা, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে ফাইম, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বাশার মাইজভান্ডারী, দিলীপ কুমার বড়ুয়া, আছাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, জুনাইদ আহমেদ পলক, হাছান মাহমুদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নজরুল হামিদ বিপু, নজিবুল্লাহ হিরু, মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ সারহান নাসের তন্ময়, হাজী সেলিম, তার ছেলে সোলায়মান সেলিম, ব্যারিস্টার শাহজাহান ওমর, দীপু মনি, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান, তাহসিন বাহার সূচনা, শেখ ফজলে শামস পরশ, সানজিদা খানম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কর্নেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, নাজমুল হাসান পাপন, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজারুল কবির শয়ন, তানভীর ইসলাম সৈকত, আহমেদ আকবর সোবহান, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, গওহর রিজভী, গাজী হাফিজুর রহমান লিকু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ